1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

Reporter
  • Updated Sunday, September 15, 2019
  • 861

সময় ডেস্ক:: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির গণমাধ্যমকে  বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলায় আয়োজিত লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।

যেভাবে জানতে পারবেন ফলাফল:
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিশিয়াল ওয়েবসাইট http://www.dpe.gov.bd/ তে। চার ধাপের এ পরীক্ষার ফলাফল পিডিএফ আকারে প্রকাশ করা হবে৷

প্রাথমিক শিক্ষকের ফল যেভাবে দেখবেন

এর আগে আজ রাতে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আভাস পাওয়া যায়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়।

গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।

১২ হাজার আসনের বিপরীতে সারাদেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD