1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:55 pm

সরকারি চাকরিতে ৩ লাখ ১৩ হাজার পদ শূন্য

Reporter
  • Updated Monday, January 20, 2020
  • 793

সময় ডেস্ক ॥ বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে। বিভিন্ন পদে ১৭৭ জন কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োজিত এবং ২৯০ জন কর্মকর্তা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) রয়েছেন। গতকাল রোববার জাতীয় সংসদে এসব তথ্য জানিয়েছেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের মোরশেদ আলমের প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা ১২ লাখ ১৭ হাজার ৬২ জন। জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ১৩ হাজার ৮৪৮টি পদ শূন্য রয়েছে। তিনি জানান, সরকারি শূন্যপদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। ৩৭তম ও ৩৯তম বিসিএসের মাধ্যমে গত বছর পাঁচ হাজার ৮৫৯ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ৪০তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৯১৯ জন ক্যাডার পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। ১০-১২তম গ্রেডের জনবল কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ১৩-২০তম পদে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তর থেকে নিয়োগ হয়ে থাকে। গত বছর (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৯) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৮৮ হাজার ১২৩টি পদ সৃষ্টি করা হয়েছে। এ সময় ৮৪৬টি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।
ঢাকা জেলায় বিসিএস ক্যাডার বেশি: ঢাকা জেলায় বিসিএস ক্যাডার (প্রথম শ্রেণি তদূর্ধ্ব) কর্মকর্তা সব থেকে বেশি। এ জেলায় রয়েছেন ৩৫৫ জন বিসিএস কর্মকর্তা। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এ জেলায় আছেন ২৫০ ক্যাডার কর্মকর্তা। এ ছাড়া তৃতীয় অবস্থান হিসেবে কুমিল্লায় আছেন ২৯২ জন। এরপর ময়মনসিংহে আছেন ২১৪ জন। অপরদিকে সবচেয়ে কম ক্যাডার কর্মকর্তা রয়েছেন পার্বত্য বান্দরবান জেলায়। এ জেলায় আছেন মাত্র ৮ জন। এ ছাড়া অন্য দুই পার্বত্য জেলা খাগড়াছড়িতে ২৯ এবং রাঙামাটিতে ৩৭ ক্যাডার কর্মকর্তা রয়েছেন। এদিকে সচিব পদমর্যাদার সর্বোচ্চ ৫ জন কর্মকর্তা আছেন বরিশাল জেলায়।
বর্তমানে ক্যাডার পদে ছয় হাজার ৫৫ কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে সিনিয়র সচিব পদে ১০, সচিব পদে ৬৭, অতিরিক্ত সচিব পদে ৫৭, যুগ্ম সচিব পদে ৬৫৮, উপসচিব পদে এক হাজার ৬৯৩, সিনিয়র সহকারী সচিব পদে এক হাজার ৫২২ ও সহকারী সচিব পদে এক হাজার ৫৫৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD