1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

মাধবপুরে ৩ হাজার ১শ ৩৬ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার

Reporter
  • Updated Monday, October 7, 2019
  • 518

সংবাদদাতা ॥ মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করেছেন। গতকাল রবিবার ভোর রাতে উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ১৫নং সেকশন থেকে ৩১৩৬ পিস বিভিন্ন প্রকার ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম জাহিদুর রশিদ (পিএসসি) জানান, তেলিয়াপাড়া বিওপির হাবিলদার বোরহান উদ্দিনের নেতৃত্বে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২ হাজার টাকার মূল্যের প্রায় ৩১৩৬ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD