1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

ফেসবুক আইডি হ্যাকিং ঠেকাবেন কিভাবে?

Reporter
  • Updated Tuesday, November 5, 2019
  • 550

মতিউর রহমান মুন্না ॥ প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তি পণ্যের সহজলভ্যতা। ফলে আমরা ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছি প্রযুক্তি পণ্যগুলোর উপর। এরই ধারাবাহিকতায় আমাদের দৈনন্দিন প্রতিটি কর্মকান্ড থেকে শুরু করে অন্যদের সাথে যোগাযোগ করার ক্ষেত্রেও আমাদের প্রধান মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। আর আমাদের দেশের অন্যতম জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। তাই দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ফেসবুক আইডি হ্যাক হওয়াও একটি অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলত ব্যবহারকারীদের অসতর্কতার কারণেই আইডি হ্যাক হয়ে থাকে। কি কি কারণে ফেসবুক আইডি হ্যাক হতে পারে সে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। যেখানে নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখতে করণীয় সম্পর্কে দেওয়া হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা।

ডিএমপির পরামর্শ ঃ

১. পাসওয়ার্ড রা করতে হবে: কখনও পাসওয়ার্ড কারো সঙ্গে শেয়ার করা যাবে না। এমন পাসওয়ার্ড নির্বাচন করুন যা অনুমান করা কঠিন। কখনই নিজের নাম বা সাধারণ শব্দ পাসওয়ার্ডে ব্যবহার করা উচিত না। ফেসবুক পাসওয়ার্ডটি শুধু ফেসবুকের জন্য ব্যবহার করা উচিত। অন্য কোনো সিকিউরিটির ক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করলে তা প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

২. অন্য কেউ যেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে তাই অতিরিক্ত নিরাপত্তা (Log in Approvals) ব্যবহার করতে পারেন। এজন্য ফেসবুকের Two step verification পদ্ধতি অবলম্বন করতে পারেন।

৩. ই-মেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখতে হবে।

৪. ব্যবহার শেষে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই লগ আউট করতে হবে।

৫. নিউজ ফিডে অথবা মেসেঞ্জারে সন্দেহজনক কোনো লিংক দেখলে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে হবে। নিশ্চিত না হয়ে যেকোনো গেম, অ্যাপ্লিকেশন এবং অন্যদের পাঠানো কোনো লিংকে কিক করা উচিত না।

৬. ফেসবুক অ্যাকাউন্টে বিকল্প ই-মেইল আইডি যুক্ত করুন। যদি আপনার প্রোফাইল কোনো কারণে হ্যাকও হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুক আপনার দ্বিতীয় ই-মেইলে আপনার অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য তথ্য পাঠাবে।

৭. অপরিচিত কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার আগে তার প্রোফাইল চেক করে নিতে হবে।

৮. একেবারে ব্যক্তিগত কোনো ছবি, তথ্য (ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি) ফেসবুকে শেয়ার করা উচিত না।

৯. আপনার পোস্ট কারা দেখতে পারবে তা সতর্কভাবে নির্বাচন করতে হবে।

১০. পাবলিক কম্পিউটারে (সাইবার ক্যাফে, ল্যাব ইত্যাদি) ফেসবুক ব্যবহার না করাই ভালো। তবে ব্যবহার করতে হলে ব্যবহারের পর লগ ইন হিস্টোরি মুছে দিতে হবে।

ভুক্তভোগীর করণীয়ঃ ফেসবুক হ্যাকের মাধ্যমে হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হলে কালক্ষেপণ না করে নিকটস্থ থানা পুলিশকে অবহিত করুন এবং জিডি অথবা মামলা করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD