1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 12:38 am

৫ ম্যাচ পর জয়ে ফিরলো ব্রাজিল

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 361

সময় ডেস্ক ॥ টানা পাঁচ প্রীতি ম্যাচে জয়হীন থাকা ব্রাজিল অবশেষে ছন্দে ফিরলো। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারায় সেলেসাওরা। একটি করে গোল করেন লুকাস পাকুয়েতা, ফিলিপে কুটিনহো ও দানিলো। ঘরের মাঠে কোপা আমেরিকা ট্রফি জয়ের পর প্রীতি ম্যাচগুলোতে সেরাটা খেলতে পারছিল না ব্রাজিল। কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র, পেরুর কাছে ১-০ গোলে হার,  নাইজেরিয়ার ও সেনেগালের সঙ্গে ১-১ গোলে ড্র আর সবশেষ আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারে তারা। আর্জেন্টিনার বিপক্ষে নবম পেনাল্টি মিসের খেসারত দিয়েছিল ব্রাজিল। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নবম মিনিটেই লিড নেয় তারা। রেনান লোডির অ্যাসিস্টে গোল করেন লুকাস পাকুয়েতা। ৩৬ তম মিনিটে ব্যবধান বাড়ান ফিলিপে কুটিনহো। ৬০ তম মিনিটে লোডির দ্বিতীয় অ্যাসিস্টে তৃতীয় গোল করেন দানিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD