1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:40 am

সিনেমায় নামছেন শচিন কন্যা সারা!

Reporter
  • Updated Sunday, April 26, 2015
  • 673

সময় ডেস্ক : তারকাদের সন্তানরা সিনেমায় নামছে এ ধরনের খবরে এখন প্রায়ই শোনা যায়[১/৪] তবে তারকার নাম যদি হয় শচিন টেন্ডুলকার? আর তার সন্তান সারা টেন্ডুলকারের যদি সিনেমায় নামার কথা হয়? তা হলে আগ্রহ হতে বাধ্য[১/৪] চমকে গেলেন? ভাবছেন এও কি সম্ভব? খবর কিন্তু, তেমনই[১/৪] শচিন বরাবর ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন[১/৪] সেখানে তার মেয়ে রুপালি পর্দায় মুখ দেখাতে পারে, এখানেই যত দ্বন্দ[১/৪] তবে ওই সূত্রের দাবি, সারা নাকি সত্যিই নামছে সিনেমায়[১/৪] এমনিতেই ছোট্টবেলা থেকে সারা যেখানে গেছে, আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে[১/৪] বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই আকর্ষণ আরও বেড়েছে[১/৪] শচিন আর অঞ্জলির সঙ্গে যখনই কোনো অনুষ্ঠানে গেছে, সবাই মুগ্ধ হয়েছে সারার সৌন্দর্যে[১/৪] এই মুহূর্তে সারা ‘ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল’-এর ছাত্রী[১/৪] ওই সূত্রেরই খবর, সারার বিপরীতে অভিনয় করবেন শাহিদ কাপুর[১/৪] শাহিদের সঙ্গে সারার জুটি জমবে? কল্পনার ডালপালা মেলাই যায়[১/৪] তবে সেই কল্পনা হোঁচট খাচ্ছে একটা জায়গাতেই, শচিন কি চাইবেন মেয়ে সিনেমা করুক? পড়াশোনার পাঠ শেষ করার আগেই, বলিউডে পা রাখাটা কি তিনি আদৌ সমর্থন করবেন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD