1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

মাইগ্রেন থেকে মুক্তি পেতে যা করবেন

Reporter
  • Updated Friday, January 3, 2020
  • 449

সময় ডেস্ক ॥ কাজের চাপ, পারিবারিক অশান্তি, সহকর্মীদের সঙ্গে ঝামেলা, অনিয়মিত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, গ্যাজেট নির্ভর জীবন, ঘুমহীনতা, অত্যাধিক প্রত্যাশা থেকে মাইগ্রেনের ব্যথা হতে পারে। এছাড়া মেয়েদের শরীরে হরমোন সংক্রান্ত পরিবর্তন, আবহাওয়া,  অতিরিক্ত লবণ জাতীয় খাবার খাওয়া এবং তীব্র গন্ধ থেকেও মাইগ্রেনের ব্যথা হয়। কলোম্বিয়া এশিয়া হাসপাতালের কনসাল্ট্যান্ট নিউরোলজিস্ট ডা. অনিল আর জানান, মাইগ্রেনের ব্যথা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত গড়াতে পারে।
মাইগ্রেন থেকে মুক্তি পেতে যা করবেন-
মানসিক চাপ নিজের নিয়ন্ত্রণে রাখুন। খুব বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা একটানা কাজ করবেন না। কাজের মাঝে বিরতি নিন। বিশ্রাম নিয়ে পুনরায় কাজ করুন।
খুব বেশি আলোতে থাকবেন না। হালকা আলোতে থাকার চেষ্টা করুন। তীব্র গন্ধও এড়িয়ে চলুন।
চোখের ওপর চাপ পড়তে দেবেন না। মোবাইল ফোন, কম্পিউটার থেকে যতটা সম্ভব দূরে থাকুন। কম্পিউটারের ব্রাইটনেস কমিয়ে কাজ করুন।
পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর খাবার সঙ্গে রাখুন। দিনভর প্রোটিন এবং সুগার লেভেল স্বাভাবিক রাখার চেষ্টা করুন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD