1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশি দুই আম্পায়ার

Reporter
  • Updated Wednesday, January 8, 2020
  • 431

সময় ডেস্ক ॥ প্রথমবারের মতো আইসিসির কোনও টুর্নামেন্টে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। এই যুব বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে তারা ঢাকা ছাড়বেন বলেও জানা গেছে। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD