1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

নবীগঞ্জে জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল

Reporter
  • Updated Thursday, October 30, 2014
  • 613

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা, পৌর জামায়াত ও উপজেলা শিবিরের উদ্যোগে নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চৌধুরী ও শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোডস্থ মা হোটেলের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর আমীর সাইদুল হক চৌধুরী বলেন, ফাঁসিকাষ্ট মতিউর রহমান নিজামীর জন্য নয়, সারাদেশে ধারাবাহিকভাবে যারা খুন, গুম ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ফাঁসিকাষ্ট তাদের জন্যই প্রযোজ্য। মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ফাঁসির রায় দেশবাসী প্রত্যাখান করেছে। ছাত্রজনতার আদালতে খুনী সরকারকে ফাঁসিকাষ্টে ঝুলানো হবে। ইনশাআল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন, পৌর নায়বে আমীর আব্দুল মুকিত পাঠান, জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, শিবির সভাপতি মুজাহিদুল ইসলাম, সাবেক শিবির সভাপতি ইকবাল হোসেন খাঁন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মোঃ আলাউদ্দিন, মোবাশ্বির আহমদ, আঃ মোস্তাকিম, আলী বাহার, শাহ্ এরশাদ আলী, জাকির আহমেদ, কামরুল ইসলাম, শাহ আবু বকর, হাবিবুর রহমান হাবিব, জামিল আহমেদ, মোঃ সুবিন চৌধুরী, জসিম উদ্দিন, বাছিত, দোলন মিয়া, শিবির নেতা সাকিন আহমেদ, রাজু আহমেদ, আরিফুল হক রাজা, আজহারুল হক, তারেক, আশরাফ, এনাম, ইমান, জুনেদ, হাবিবুর রহমান শুভ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন আগামী দিনের হরতাল সহ সকল কর্মসূচী বাস্থবায়নের জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD