1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:33 am

যেসব কারণে নিয়মিত কাঁকরোল খাওয়া দরকার

Reporter
  • Updated Monday, February 24, 2020
  • 452

সময় ডেস্ক ॥ বড়রা কাঁকরোল খেলেও, ছোটরা কোনও দিনই কাঁকরোল পছন্দ করে না। একটু তিতা জাতীয় খাবার বলে কাঁকরোলকে সাধারণত বাচ্চারা এড়িয়ে চলে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাঁকরোলে নাকি টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন, ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন ও লেবুর চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন কাঁকরোল। অনেক বেশি ভাল থাকবেন আপনি। এবার আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কী কী কারণে নিয়মিত কাঁকরোল খাওয়া দরকার-
১। নিয়মিত কাঁকরোল খেলে রোধ করা যাবে অ্যনিমিয়া। কারণ এটিতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি ও ফলিক এসিড থাকে। যা স্বাস্থ্যের পক্ষে উপকারি।
২। শরীরে ভিটামিন-সি’র পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয়ে। তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে নিয়মিত কাঁকরোল খান। কারণ কাঁকরোলে ভিটামিন সি থাকে যা মেদ ঝরাতে সাহায্য করে।
৩। কাঁকরোল নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে। কারণ এতে সেলেনিয়াম, মিনারেল, ভিটামিন থাকে। যা বিষন্নতা দূর করতে সাহায্য করে।
৪। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে কাঁকরোল ভাল কাজে দেয়।
৫। কাঁকরোলে ভিটামিন, বিটা ক্যারোটিনের মতো উপাদান থাকে যা দৃষ্টি শক্তি বাড়ায় ও ছানি প্রতিরোধে সাহায্য করে।
৬। কাঁকরোলে ভিটামিন সি পরিপূর্ণ ভাবে থাকায় এটি অ্যান্টি-অক্সিডেন্ট রূপে কাজ করে। যা শরীর থেকে টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায়।
৭। কিডনিতে যদি পাথর থাকে তাহলে প্রতিদিন এক গ্লাস দুধের সঙ্গে ১০ গ্রাম কাঁকরোল বেটে খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD