1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

করোনায় আক্রান্ত হলেন চেলসি ফরোয়ার্ড

Reporter
  • Updated Friday, March 13, 2020
  • 520

ফুটবল বিশ্বে একের পর এক করোনাভাইরাসের ছোবল। এবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কলাম হাডসন-ওডোই।

জানা গেছে, গত ৯ মার্চ বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের উপসর্গ গত সোমবার ওডোইয়ের শরীরে দেখা দেয়। এরপর ক্লাব থেকে দূরে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে মেডিক্যাল রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

আজ শুক্রবার সকালে চেলসি তাদের এক বিবৃতিতে জানায়, ‘সন্ধ্যায় চেলসি পুরুষ দলের খেলোয়াড় কলাম হাডসন-ওডোইয়ের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে।’

এর আগে করোনায় আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি। এছাড়া করোনা আতঙ্কে স্বেচ্ছায় আইসোলশনে রয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

তাছাড়া একই রোগে আক্রান্ত হয়েছেন আর্সেনালের কোচ মাইকেল আর্টেটা এবং নটিংহ্যাম ফরেস্ট ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মালিক ইভানগেলোস মারিনাকিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD