
বিনোদন ডেস্ক ॥ সাভারের ছেলে ব্যবসায়ী মাহবুবুর রহমান মনিরের ঘরনী বনে যাচ্ছেন চিত্রনায়িকা সাহারা। গায়ে হলুদের পর গতকাল বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি কনভেনশন সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রেমের বিয়ে হলেও দুই পরিবারের সিদ্ধান্তে এই বিয়ের আয়োজন করা হয়েছে। এর আগে, ৬ মে সন্ধ্যায় জাঁকজমক আয়োজনে সাহারার গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়। বিয়ে প্রসঙ্গে সাহারা বলেন, নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। যেন সংসার জীবনে আমরা সুখী হতে পারি। সাহারা সর্বশেষ গত বছর রাজু চৌধুরীর পরিচালনায় ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply