1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:30 am

দেশে নতুন আক্রান্ত ১হাজার ৬৯৪ জন, মৃত্যু রেকর্ড ২৪জন

Reporter
  • Updated Friday, May 22, 2020
  • 496

জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। নতুন ১ হাজার ৬৯৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ২৪ জন। এ নিয়ে দেশে মোট ৩০ হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩২ জন। মারা যাওয়া ২৪জনের মধ্যে ৫ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে এবং আরো ১জনের বয়স ৮১-৯০বছরের মধ্যে। এদের মধ্যে ঢাকার ১৩ জন, চট্টগ্রামের ৯ জন, বরিশালের ১ জন এবং ময়মনসিংহের ১ জন।

আজ ২২ মে (শুক্রবার) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ৪৭ টি ল্যাভ থেকে ৯ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ২ লক্ষ ২৩ হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৫৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং এ পর্যন্ত মোট ৬ হাজার ১শত ৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা । গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোন রোগী মারা যায় এরপর থেকে আজই সর্বোচ্ছ রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD