1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:13 am

ওসির লাঞ্ছনার শিকার সেই এএসআইকে ডিএসবিতে পদায়ন

Reporter
  • Updated Wednesday, August 12, 2020
  • 466

সময় ডেস্ক ॥ শত শত মানুষের সামনে বরগুনার বামনায় ওসির হাতে লাঞ্ছনার শিকার সেই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় (ডিএসবি) পদায়ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় তাকে পদায়ন করা হয়। এর আগে পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ না থাকায় গত রবিবার রাতে বামনা থানা থেকে তাকে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম বলেন, দায়িত্বপালনরত অবস্থায় প্রকাশ্যে লাঞ্ছনার শিকার হওয়ায় এএসআই’র বামনা থানায় দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যায়। এ কারণে একটি সুন্দর পরিবেশে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমরা ওই এএসআইকে বামনা থানা থেকে সরিয়ে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করি। তিনি আরও বলেন, রবিবার রাতে ওই এএসআইকে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করার পর আজ তাকে বরগুনা জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখায় (ডিএসবি) পদায়ন করা হয়। কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদের মৃত্যুর পর গ্রেফতার ও কারাবন্দি শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধন পণ্ড করার সময় গত শনিবার কর্তব্যরত ওই এএসআইকে প্রকাশ্যে চড় মারেন বরগুনার বামনা থানা পুলিশের ওসি মো. ইলিয়াস হোসেন। চড় মামার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওসি মো. ইলিয়াস হোসেনের সমালোচনা করে অসংখ্য মানুষ। এতে ভাবমূর্তি নষ্ট হয় খোদ পুলিশেরও। ঘটনার দিনই বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে পুলিশ। তিন দিনের মধ্যে এ ঘটনার তদন্ত শেষে বামনা থানা পুলিশের ওসি মো. ইলিয়াস আলী তালুকদারকে অভিযুক্ত করে তাকে প্রত্যাহারের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি অফিস বামনা থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াছ আলী তালুকদারকে প্রত্যাহার করে বরগুনার পুলিশ লাইন্সে সংযুক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD