1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

ভালো নেই আমির

Reporter
  • Updated Wednesday, May 27, 2015
  • 497

বিনোদন ডেস্ক : চরিত্রের প্রয়োজনে চুলের ছাঁট কিংবা দেহের আকার বদলে ফেলতে সময় নেন না আমির খান। কিন্তু নিজের পরবর্তী সিনেমা ‘দাঙ্গাল’-এর জন্য শরীরের ওজন বাড়িয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তাকে। এ ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। চরিত্রের খাতিরে অতিরিক্ত ২২ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। এখন আমিরের অবস্থা এমনই যে, বাড়ির সদস্যরাও তাকে নিয়ে বেশ চিন্তিত। এ বিষয়ে আমির বলেন, ‘আমার ওজন এখন ৯৫ কেজি। আমার চরিত্রের জন্য এটাই যথেষ্ট। আমার শ্বাস-প্রশ্বাস নেয়ার ধরনও পাল্টে গেছে। জুতার ফিতা বাঁধতে গেলে আমার পেট এখন সামনে চলে আসে, ২০ সেকেন্ড পর পর আমাকে লম্বা নিঃশ্বাস নিতে হয়। এখন আমার যে অবস্থা, তাতে মনে হচ্ছে শরীর নিয়ে খেলছি। তবে এ অবস্থায় নিজেকে খুব বেশি দিন রাখবেন না আমির। শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার আগের ওজনে ফিরে যাবেন তিনি। নিতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গাল ছবির শুটিং চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এর পরই স্বরূপে ফিরবেন আমির। আগামী বছরের মাঝামাঝি সময়ে আরেকটি সিনেমার কাজ শুরু করবেন এ বলিউড তারকা। সেখানে একজন সুঠামদেহী যুবকের ভূমিকায় অবতীর্ণ হবেন আমির খান। সূত্র : বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD