1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:30 am

বলিউড সালমান খাঁনের আইনজীবী আমির খান!

Reporter
  • Updated Thursday, May 28, 2015
  • 560

সময় ডেস্ক ॥ বলিউড অভিনেতা সালমান খানের আইনজীবী আমির খান। আমিরের ভক্তরা হয়তো নড়ে-চড়ে বসেছেন। তারা হয়তো ভাবছেন বলিউডের আমির খানের কথা। আসলে এই আমির খান সেই আমির খান নয়। তিনি হচ্ছেন সালমানের ব্যক্তিগত আইনজীবী । তার নামও আমির খান। সালমান খানের শনির দশা কাটতে শুরু করেছে। আদালত থেকে জামিন পাওয়ার পর এবার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন মুম্বাই হাইকোর্ট। এখন সালমান বিদেশে শুটিং ও যেকোনো অনুষ্ঠানে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। তবে শুটিং শেষ করে দেশে ফিরে ১২ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে তার পাসপোর্ট জমা দেয়ার আদেশ দিয়েছেন। এ বিষয়ে সালমানের আইনজীবী আমির খান তার টুইটারে টুইট করে বলেছেন, বিদেশ থেকে শুটিং শেষ করে দেশে ফিরে ১২ ঘণ্টার মধ্যে সালমান তার পাসপোর্ট জমা দিয়ে দিবেন। সবকিছু ঠিক থাকলে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাবেন সালমান খান। এদিকে নতুন সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’র শুটিং ফেলে ছোট বোন অর্পিতার বিবাহোত্তর সংর্বধনায় যোগ দিতে হিমাচল প্রদেশ মান্দিতে গিয়েছেন সালমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD