1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:31 am

এবার গায়িকা সোনাক্ষি

Reporter
  • Updated Friday, May 29, 2015
  • 597

বিনোদন ডেস্ক ॥ আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও শ্র“তি হাসানের পর এবার গান গাইতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। আসন্ন ও আকিরা সিনেমায় গান গাইতে দেখা যাবে এই দাবাং খ্যাত অভিনেত্রীকে। সম্প্রতি ভারতের এক অনুষ্ঠানে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন সোনাক্ষী। সেখানে তিনি বলেন, সুযোগ পেলেই মাইক্রোফোনের পিছনে দাঁড়াতে প্রস্তুত আছি।’ মুখে এমন কথা বলতেই সেই সুযোগ এসে গেল সোনাক্ষীর কাছে। আর সুযোগটি দিচ্ছেন পরিচালক এআর মুরুগাদস। জানা গেছে, গানে সোনাক্ষীকে গাইড করবেন বিশাল দাদলানি। আকিরা তামিল সিনেমা মউনাগুরু-এর হিন্দি রিমেক। সিনেমার কাহিনি এগিয়েছে নারী-সুরক্ষাকে মাথায় রেখে। এটি মূলত নারী কেন্দ্রিক একটি সিনেমা। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সোনাক্ষী সিনহা। বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD