1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:46 am

এটা নাসিরের কর্মের ফল বললেন সাবেক প্রেমিকা

Reporter
  • Updated Tuesday, February 23, 2021
  • 337

সময় ডেস্ক ॥ ‘তামিমা যে এতোটা খারাপ আমি জানতাম না। কতটা খারাপ মহিলা হলে ৮ বছরের বাচ্চাকে রাস্তায় ফেলে এসে নাসিরের টাকা দেখে তাকে বিয়ে করতে পারে! নাসিরের বউ এই তামিমাকে রাস্তায় পেলে আমি জুতা পেটা করবো। আমি তো মনে করি নাসির ও তামিমাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরানো উচিত। না হলে ওদের আগুন দিয়ে পুড়িয়ে মারা উচিত।’ নাসিরের সাবেক প্রেমিকা মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ফেসবুক লাইভে এসে মঙ্গলবার এসব কথা বলেন। সম্প্রতি কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। কিন্তু সেই বিয়ে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কারণ নাসির যাকে বিয়ে করেছেন সেই তামিমাকে স্ত্রী দাবি করেছেন রাকিব হাসান নামে এক ব্যক্তি। তাদের ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে বলে জানান রাকিব। তবে বিয়ের খবর জানার পর নাসির ও তামিমার ওপর চটেছেন সুবাহ। মঙ্গলবার ফেসবুক লাইভে নাসির ও তামিমাকে নিয়ে নানা মন্তব্য করেন সুবাহ। লম্বা লাইভের শুরুতেই সুবাহ বলেন, ‘নাসির হোসেন এবং তামিমা তাম্মিকে নিয়ে লাইভে এসে কথা বলতে বাধ্য হলাম। আমি আর সহ্য করতে পারছি না। শুটিংয়ে গিয়েও নাসির-তামিমাকে নিয়ে কথা শুনতে হচ্ছে আমার। আমি এর আগেও বলেছি ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সব শেষ হয়ে গেছে। যখনই নাসির-তামিমার কথা আসছে, তখনই আমার নামটি আসছে কেন? আমার তো ফ্যামিলি আছে। আমার তো স্ট্যাটাস আছে।’ তামিমা সর্ম্পকে আগাগোড়া সব জানতেন উল্লেখ করে সুবাহ বলেন, ‘শুধু তামিমা না, অনেক মেয়ের সঙ্গেই নাসিরের অবৈধ সম্পর্ক ছিল। এতো ভালো ভালো মেয়েদের সঙ্গে প্রেম করে নাসিরের জীবনে একটা নষ্টা মেয়ে জুটেছে। নষ্টা চরিত্রের এক মেয়েকে বিয়ে করেছে। তাকে নিয়ে লাইভে এসে নাচানাচি করছে। নাসিরের কাছের মানুষ আমাকে বলেছে, তামিমা নাসিরকে বিয়ে করেছে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে। নাসির তো লোভী, লোভ দেখিয়েই তাকে বিয়ে করেছে। এটা নাসিরের কর্মের ফল। এই নাসির ৮০-৯০টা মেয়ের জীবন নষ্ট করেছে। এখন তার কপালেই নষ্ট মেয়ে জুটিছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD