1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:54 am

আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত

Reporter
  • Updated Tuesday, July 20, 2021
  • 247

হাবিবুর রহমান রিয়াদ ॥ আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মুবিন মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। গত রবিবার (১৮ জুলাই) বিকাল আনুমানিক ৪টায় আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কের ঝিঙ্গরী ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘনা ঘটে। নিহত মুবিন মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আলতাফ মিয়ার পুত্র। জানাযায় ১৮ জুলাই (রবিবার) বিকাল আনুমানিক ৪টায় আলতাফ মিয়ার ছোট ভাই মনা মিয়া(১৮) এবং নিহত মুবিন মিয়া আলতাফ মিয়ার ব্যবহৃত এপাচি আরটিআর(১৬০ সিসি) মডেলের মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। এ সময় আজমিরীগঞ্জ – বানিয়াচং ভায়া জলসুখা সড়কের পৌঁছে মোটরসাইলের গতি বাড়িয়ে তারা। এ সময় ঝিঙ্গরী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারনে কালভার্টের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে মনা মিয়া ও মুবিন মিয়া রাস্তায় ছিটকে পড়েন? এতে মাথায় গুরুতর আঘাত পান মুবিন মিয়া। এ সময় স্হানীয় এবং মুবিনের স্বজনরা তাদের স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুবিন মিয়াকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার (১৯ জুলাই) সকালে মুবিনের লাশ কাকাইলছেওর রসুলপুরে পোঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন দুপুরে মুবিন মিয়ার লাশ কাকাইলছেও এর রসুলপুরে দাফন করা হয়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন -এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD