1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:06 am

নুসরাত-নিখিলের পাল্টাপাল্টি স্ট্যাটাস

Reporter
  • Updated Tuesday, July 20, 2021
  • 359

সময় ডেস্ক ॥ পরনে গোলাপি রঙের স্লিভলেস টি-শার্ট, আর উস্কোখুস্কো চুল, চোখে চশমা, এক্কেবারে ঘরোয়া বেশে তোলা দুটি ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। ওই পোস্টের ক্যাপশানে লেখেন, ‘মানুষের ওপর কিছুটা সার দিলাম, যাতে তাঁরা বেড়ে ওঠে।’ জিনিউজের খবরে বলা হয়, তার পোস্ট পড়েই বেশ বোঝা যায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আক্রমণের মুখে নেটিজেনদের নীতিবাক্য শেখাতে গিয়েছিলেন সংসদ সদস্য এ অভিনেত্রী। নুসরাতের ওই পোস্টের কিছুক্ষণের মধ্যেই তাকে পাল্টা আক্রমণ করা শুরু করেন কিছু নেটিজেন। যদিও সে আক্রমণ অনেকক্ষেত্রেই শালীনতা ছাড়ায়। তবে এবার আক্রমণ এলো খোদ ‘প্রাক্তন’ নিখিল জৈনের কাছ থেকেই? নিখিলের ইনস্টাগ্রাম পোস্ট দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে। নুসরাতের পোস্টের কিছুক্ষণ পরেই নিজের একটি ছবি পোস্ট করে নিখিল লেখেন, ‘আগে নিজের মাথাকে কিছুটা খাবার দাও, আর নিজের আত্মার বিকাশ ঘটাও।’ প্রসঙ্গত, অনেকদিন আগেই সামনে এসেছে নুসরাত-নিখিলের বিচ্ছেদের খবর। নুসরাত অবশ্য তাদের বিয়ের কথা অস্বীকার করে নিখিলকে ‘সহবাস সঙ্গী’ হিসাবে দাবি করেন। পাল্টা বিবৃতিতে নিখিল জানান, তিনি নুসরাতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতোই থাকতেন। তবে নুসরাতের সন্তানের বাবা তিনি নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD