1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:47 am

অন্যরকম কেমিস্টি

Reporter
  • Updated Thursday, July 23, 2015
  • 493

্রসময় ডেস্ক ॥ মুম্বইয়ের ভিড় থেকে দূরে প্রেমিকের জন্মদিন পালন করতে বলিউডের প্রেমিক যুগল পাড়ি দিয়েছিলেন লন্ডনে। তবে শুটিংয়ের কারণে রণবীর সিং ফিরে এলেও কিছু দিনের জন্য সেখানে থেকে যান দীপিকা পাড়–কোন। অবশ্য সম্প্রতি লন্ডনে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন এ সুপারস্টার। আর দীপিকাকে চমকে দিতে একগুচ্ছ গোলাপ নিয়ে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ছিলেন রণবীর। প্রেমিকের এ পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না দীপিকা। তাই বিমানবন্দরের বাইরে রণবীরকে দেখে রীতিমতো চমকে যান তিনি। রণবীর প্রায় তিন ঘণ্টা বিমানবন্দরে পার্কিং জোনে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করছিলেন। ভোর ৪টার দিকে বিমানবন্দরের বাইরে দেখা মেলে নায়িকার। রণবীরকে দেখে অবাক হলেন দীপিকা। প্রেমিককে দেখেই ছুটে কাছে গিয়ে দাঁড়ান তিনি। শুধু তাই নয়, বেশ কিছুক্ষণ রণবীরকে জড়িয়ে ধরে অন্যরকম এক রোমান্টিক সময় পার করেন। এ সময় অনেকেই তাদের এ রসায়ন সামনে দাঁড়িয়ে থেকে দেখেছেন। পাশাপাশি খবরটি সবার কাছে পৌঁছামাত্রই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বলিউডজুড়ে। জানা গেছে আগামী বছর নভেম্বরে আংটি বদল করতে চলেছেন এ প্রেমিক যুগল। তবে লোকমুখে ছড়ালেও এখন পর্যন্ত নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি এ তারকা জুটি। ‘রামলীলা’র পর আবার পর্দায় আসছে দীপিকা-রণবীর কেমিস্ট্রি। এবার সঞ্জয়লীলা বনসালির ছবি ‘বাজিরাও মস্তানি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD