1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:49 am

অচেনা হৃদয়’ যাচ্ছে আমেরিকায়

Reporter
  • Updated Sunday, July 26, 2015
  • 514

সময় ডেস্ক ॥ দেশে চলার পর বাংলাদেশের চলচ্চিত্র ‘অচেনা হৃদয়’ এবার মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রে। এটি দেশে মুক্তি পেয়েছিল গত ২২শে মে। এবার পাচ্ছে আমেরিকায়। একটি-দুটি নয়, ওই দেশের ১৫টি রাজ্যে দেখানো হবে ছবিটি। এর পরিচালক এস আই খান জানিয়েছেন, বিদেশীরা যাতে ছবিটি দেখতে পারে সেজন্য এর ইংরেজি সাব-টাইটেল করা আছে। যুক্তরাষ্ট্রে প্রদর্শনের জন্য আমরা আলাদা করে সম্পাদনায়ও পরিবর্তন এনেছি। আগামী ২৩শে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ‘অচেনা হৃদয়’-এর প্রদর্শনী শুরু হবে। প্রথমটি হবে ক্যালিফোর্নিয়ার এএমসি ইউনিভার্সাল স্টুডিওতে। পর্যায়ক্রমে টেক্সাস, নিউ ইয়র্ক, ম্যাকলিন-সহ যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য ঘুরবে ছবিটি। বিশ্ববিদ্যালয় জীবনে ছেলেমেয়েদের প্রেম-ভালবাসা আর টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন ইমন, প্রসূন আজাদ, এবিএম সুমন, টাইগার রবি, শর্মিলী আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD