
সময় ডেস্ক ॥ চিত্রনায়িকা নাজনিন আকতার হ্যাপি এবং জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনেকে নিয়ে কম জলঘোলা হয়নি। অবশেষে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশ ছাড়লেন হ্যাপি। তবে তার দেশ ছাড়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকী কোথায় গেলেন তাও স্পষ্ট করে উল্লেখ করেননি। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস হ্যাপি বলেন, ‘ চলেই যাচ্ছি! আর ফিরবো না এই দেশে। শুভবিদায়! সেই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা নিজের এবং মায়ের সঙ্গে কয়েকটি ছবি আপলোড করেছেন। সম্প্রতি ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি আলোচনায় আসেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply