1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:59 am

শাহরুখ-দীপিকা সম্পর্কে চিড়?

Reporter
  • Updated Monday, August 10, 2015
  • 498

সময় ডেস্ক : শাহরুখ খান এবং দীপিকা পাড়–কোনের সম্পর্কে কি চিড় ধরল? বলিউডে যে সুপারস্টারের নায়িকা হিসাবে পা রেখেছিলেন এবার তার বিরুদ্ধেই কি সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন দীপিকা? শাহরুখ যে এই প্রকাশ্য চ্যালেঞ্জে মোটেই খুশি নন তা আর বলার অপেক্ষা রাখে না। যদিও দীপিকার দাবি, তাঁর এমন কোনও উদ্দেশ্য ছিল না। এখনও এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলোননি বলিউড বাদশা। তবে বলিউডের অন্দরের গুঞ্জন শাহরুখ-দীপিকার সম্পর্কে ভালই চিড় ধরেছে। ঠিক কী ঘটেছিল? চলতি বছরের ১৮ ডিসেম্বরে একইসঙ্গে মুক্তি পাবে শাহরুখ খানের ‘দিলওয়ালে’ এবং দীপিকা পাড়–কোনের ‘বাজিরাও মস্তানি’। সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’র ফার্স্ট লুক নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন বলিউডের ‘পিকু’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল ‘চ্যালেঞ্জ অ্যক্সসেপটেড’। শাহরুখের ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকার এই আচরণে বেজায় চটেছেন কিং খান। পরে নায়িকা নিজেই ওই পোস্টটি ইন্সটাগ্রাম থেকে মুছে ফেলেন। তবে ততক্ষণে বলি মহলে যা বার্তা যাওয়ার তা চলে গিয়েছে। দীপিকার দাবি, ‘‘দু’টো একদম ভিন্ন ধারার ছবি। আমি তো প্রযোজক বা পরিচালক নই, তাই ব্যবসার ব্যাপারে আমার কোনও ধারণা নেই। শাহরুখ আর আমার সম্পর্ক খুব স্পেশাল। কোনও কিছুই তাতে ভাঙন ধরাতে পারবে না।’’ এখন এ কথা বললেও তার প্রথম অনস্ক্রিন হিরো যে তাঁর আচরণে খুশি নন তা বিলক্ষণ জানেন দীপিকাও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD