1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:10 am

মুসলিম হলেন যেসব সেলিব্রেটি

Reporter
  • Updated Thursday, August 27, 2015
  • 510

সময় ডেস্ক : মার্কিন অভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল লিন্ডসে লোহান কি তবে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করছেন? যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসে এক প্রতিবেদনে এমনই প্রশ্ন তুলেছেন সংবাদ লেখিকা টয়ইন ওয়োসেজে। নিউ ইয়র্কে লিন্ডসে লোহানের হাতে একটি পবিত্র কোরআন দেখতে পেয়ে এমন প্রশ্ন রেখেছেন তিনি। লোকমুখে ছড়িয়ে পড়েছে যে, কোটি কোটি মানুষের প্রিয় এই অভিনেত্রী ইসলাম গ্রহণ করছেন। লিন্ডসের বয়স এখন ২৮ বছর। টিএমজেড নামের ওয়েবসাইট তার ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, তার বাহুতে জড়িয়ে রেখেছেন পবিত্র কোরআন শরীফ। উল্লেখ্য, লোহান বেড়ে উঠেছেন একজন ক্যাথলিক হিসেবে। তার বাহুতে পবিত্র কোরআন থাকার অর্থ তিনি ইসলাম গ্রহণ করছেন বা করেছেনÑ এমনটা বলা যায় না। এ বিষয়ে তিনি নিজে এখনও মুখ খোলেন নি। যদি তিনি সত্যি ইসলাম গ্রহণ করার কথা ভেবে থাকেন বা গ্রহণ করে থাকেন তাহলে সেলিব্রেটি দুনিয়ায় তিনি একাই এমনটা হবেন না। আগেও এ পথ মাড়িয়েছেন অনেক সেলিব্রেটি। তার মধ্যে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন অন্যতম। তিনি ২০১৩ সালে বিয়ে করেছেন উইসাম আল মানা নামে এক মুসলিমকে। বলা হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। পারিবারিক সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর জ্যানেট জ্যাকসনের অনেকগুলো ছবি প্রকাশিত হয়েছে মিডিয়ায়। তাতে তাকে দেখা গেছে বোরকা পরিহিত অবস্থায়। ওই প্রতিবেদনে এমনি তরো আরও সেলিব্রেটির কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছেন মোহাম্মদ আলী, মাইক টাইসন, ফেলিক্সিয়া ইয়েপ, লিয়াম নিসন ও জেমিমা খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD