1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:11 am

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা শাবনূর

Reporter
  • Updated Saturday, August 29, 2015
  • 684

সময় ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে এ অভিনেত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় বলে তার পারিবার সূত্রে জানা গেছে। হাসপাতালে ভর্তির পর শাবনূরের শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, বর্তমানে হাসপাতালের কেবিনে বিশ্রামে রয়েছেন তিনি। তবে কী কারণে তার অস্ত্রপচার করা হয়েছে তা জানা যায়নি। এ তারকা অভিনেত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন চিকিৎসক মৃণাল কুমার। শাবনূরের পরিবারের একজন সদস্য জানান, বুধবার রাতে পেটে ব্যথা শুরু হয় শাবনূরের। বৃহস্পতিবার সকালে ব্যথার তীব্রতা বাড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সুস্থ আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এহতেশামের মাধ্যমে চলচ্চিত্রে আগমন তার। দীর্ঘ ক্যারিয়ারে শাবনূর বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। কয়েক বছর ধরে চলচ্চিত্রের এক সময়ের এই ব্যস্ত তারকা কিছুটা অনিয়মিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD