1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:10 am

ক্রিকেট প্রেমী মডেল-তারকারা

Reporter
  • Updated Wednesday, September 2, 2015
  • 488

বিবিয়ানা ডেস্ক ॥ ক্রিকেট নিয়ে বাংলাদেশে এখন যেকোন বয়সী লোকদের আগ্রহ অনেক। তার কারণ সম্প্রতি ক্রিকেটারদের নজর কাড়া পারফম্যান্স। এজন্য সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে এই জনপ্রিয়তা। এমনই কয়েকজন ক্রিকেট পাগল মডেল ও তারকার কথা তুলে ধর হল- মারিয়া নূর: ‘এবার তোর কি হবে রে প্রতীক’- মারিয়া নূরের সঙ্গে কথাটি সবার সামনে চলে আসে। আর তাই তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে তার আগ্রহের কারণে তাকে ‘ক্রিকেট কন্যা’ বললেও ভুল হবে না। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে তিনি নিয়মিত হাজির হন ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে। এছাড়া, গত ঈদে তিনি ৩ ক্রিকেটার সৌম্য, নাসির ও তাসকিনকে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন। এসব কিছু ছাড়া নিয়মিত মডেলিং আর অভিনয় তো আছেই। ইশিকা খান: বাংলাদেশ ক্রিকেটের সক্রিয় সমর্থক গোষ্ঠী বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সাথে জড়িত আছেন তিনি। আর বাংলাদেশের খেলা হলেই তার সরব উপস্থিত দেখা যায় গ্যালারিতে। হার বা জিত – যেকোন সময়ই গ্যালারিতে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি দলকে সমর্থন যুগিয়ে যান। এছাড়া ক্রিকেটারদের সাথেও তার সম্পর্ক বেশ ভাল। সাব্বির বা তাসকিনের সাথে প্রায়ই আড্ডায় দেখা যায় তাকে। সেলিব্রিটি ক্রিকেট লিগেও দেখা গেছে তাকে। মৌসুমি হামিদ: ক্রিকেটার ও শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে তাকে দেখা যায় ব্যাটিং করতে। আর হালের জনপ্রিয় তারকাদের একজন মৌসুমী হামিদ যে ক্রিকেটের বড় সমর্থক সেটা বাংলাদেশের ম্যাচে তার উপস্থিতিই প্রমাণ করে। সাবিনা মেহেক: তারকা হিসেবে মেহেক নবীন হলেও এরই মধ্যে একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে নিয়মিত হাজির হন নিয়মিত ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে। আর তার সাবলীল উপস্থিতি তাকে জনপ্রিয় করে তুলেছে। ফেসবুকেও তিনি ক্রিকেটের বড় সমর্থক হিসেবে তার পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD