1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:23 am

আলমগীর-রুনা লায়লার হাত ধরে ‘অঙ্গার’

Reporter
  • Updated Thursday, September 3, 2015
  • 679

সময় ডেস্ক ॥ কলকাতার নায়ক ওম ও বাংলাদেশের নবাগত নায়িকা জুলিকে নিয়ে শুরু হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘অঙ্গার’। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসির ২ নম্বর ফ্লোরে ছবিটির মহরত ঘোষণা করবেন চিত্রনায়ক আলমগীর ও কণ্ঠশিল্পী রুনা লায়লা। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অঙ্গার’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশর জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিস। রোমান্টিক ও অ্যাকশনধর্মী এ ছবিতে আরও অভিনয় করছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই। মহরত অনুষ্ঠানে ‘অঙ্গার’ এর অভিনয় শিল্পীরা ছাড়াও উপস্থিত থাকবেন পরিচালক ওয়াজেদ আলী সমুন, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD