
স্টাফ রিপোর্টার : চুনারুঘাট উপজেলার আজিমাবাদ থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে থানার একদল পুলিশ ওই গ্রামের সানু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে সাদেক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
Designed by: Sylhet Host BD