1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:06 am

ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 144

সময় ডেস্ক : ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ দাবি করে আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্যথায় তিনি রাজপথে নামার ঘোষণাও দিয়েছেন।
গতকাল রোববার (০৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান। একই সঙ্গে তিনি বন্ধ থাকা আমার দেশ পত্রিকা আবারও চালু করার ঘোষণাও দিয়েছেন।
মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী একমাত্র ছাত্রলীগ। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশে হাজার হাজার ছেলেমেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের গুণ্ডা বাহিনী ছিল। এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার, আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্র্বতী সরকারকে আল্টিমেটাম দিচ্ছি, সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলনে নামব।
ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ছাড়াও মাহমুদুর রহমান আরও বেশ কয়েকটি দাবি তুলেছেন। দাবিগুলো হলো- ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর নেতৃত্বে একটি কমিটি গঠন করতে হবে; যমুনা সেতুকে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করতে হবে, মানুষ সেখান দিয়ে পার হওয়ার সময় শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদকে দেখতে পাবে; ২০০৯ সালের পর থেকে ভারতের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটা ধারা-উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে, জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে এবং এগুলো পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করতে হবে, যেখানে ভারতের ও ফ্যাসিবাদের দোসর থাকতে পারবে না।
বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আবরারের নামে নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, শহীদ আবরার এই ফ্যাসিবাদ আন্দোলনের প্রথম শহীদ। কারণ, আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরাচার নেতা। আর শেখ হাসিনার ফ্যাসিবাদের আইকন হচ্ছে শেখ মুজিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD