
সময় ডেস্ক : রোমাঞ্চে ভরা এক ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তবে জয় সঙ্গী হলেও ম্যাচের পরই শাস্তির মুখে পড়েছেন দলের অধিনায়ক রজত পতিদার। স্লো ওভার রেটের কারণে গুণতে হয়েছে বড় অঙ্কের জরিমানা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২ রানের জয়ে মুম্বাইকে হারায় আরসিবি। তবে ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পতিদারকে গুণতে হয়েছে ১২ লাখ রুপি জরিমানা। চলতি আইপিএলে এটিই বেঙ্গালুরুর প্রথম স্লো ওভার রেটজনিত শাস্তি।
জরিমানার খবরে কিছুটা আড়াল হলেও ব্যাট হাতে ও অধিনায়ক হিসেবে রজত পতিদার চলতি আসরে দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ৪ ম্যাচে করেছেন ১৬১ রান, শুধু বিরাট কোহলিই (১৬৪ রান) তার ওপরে। তার আগ্রাসী ব্যাটিং, বোলিংয়ে বিচক্ষণতা এবং কৌশলী সিদ্ধান্ত গ্রহণ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্লেষকদের কাছ থেকে।
রায়ডুর মতে, ম্যাচের চাপের মধ্যেও পতিদার ছিলেন পুরোপুরি শান্ত ও আত্মবিশ্বাসী। এমনকি সিনিয়র কোহলিকেও বেশি নির্দেশনা দিতে দেখা যায়নি, যা তার নেতৃত্বগুণেরই প্রমাণ। এই জয়ের পর ছয় ম্যাচে তিনটি জয়ে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে আরসিবি। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, নিজেদের ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply