1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:19 am

ব্রাজিল নয় পর্তুগালের কোচ হোসে হচ্ছেন মরিনহো

Reporter
  • Updated Thursday, April 17, 2025
  • 153

সময় ডেস্ক : জাতীয় দলের পরবর্তী কোচ নিয়োগের জন্য চার জনের সংক্ষিপ্ত তালিকা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংবাদ মাধ্যম গ্লোবোর দেওয়া ওই খবরে, তালিকায় ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও চেলসির পর্তুগিজ কোচ হোসে মরিনহো।
যদিও মরিনহো ব্রাজিলের দায়িত্ব পাওয়ার তালিকায় শীর্ষে ছিলেন না। এবার সংবাদ মাধ্যম সিএনএন দাবি করেছে, তুরস্কের ক্লাব ফেনেরবেচের ডাগ আউটে থাকা মরিনহো আগামী গ্রীষ্মে নিজ দেশ পর্তুগালের হেড কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন।
পর্তুগালের বর্তমান কোচ রর্বাতো মার্টিনেজ। স্প্যানিশ এই কোচ ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামকে সেমিফাইনালে তুলেছিলেন। কিন্তু ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর চাকরি যায় তার। পরেই তিনি পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব পান।
আগামী ৫ জুন জার্মানির বিপক্ষে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল খেলবে পর্তুগাল। ওই ম্যাচে অবশ্য পর্তুগালের ডাগ আউটে থাকবেন মার্টিনেজ। সিএনএন দাবি করেছে, এরপর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে সাবেক এভারটন কোচ মার্টিনেজকে।
সিএনএন জানিয়েছে, গ্রীষ্মে পর্তুগালের সম্ভাব্য কোচ হোসে মরিনহো। তিনি এরই মধ্যে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি।
মরিনহো পর্তুগালের ডাগ আউটে দাঁড়ালে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুর্নমিলনী হবে তার। এর আগে রিয়াল মাদ্রিদে এই জুটি ২০১০-১৩ মৌসুম পর্যন্ত কাজ করেছেন। তবে ওই সময় রোনালদো ও মরিনহোর মধ্যে দ্বন্দ্বের খবর বেরিয়েছিল। পুরনো ঝামেলা নতুন করে কোন সমস্যার সৃষ্টি করবে বলেও নাকি পর্তুগিজ ফেডারেশনকে আশ্বস্ত করেছেন মরিনহো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD