1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:48 am

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

Reporter
  • Updated Tuesday, April 22, 2025
  • 157

সময় ডেস্ক : রাষ্ট্রপতিরা গত ৩৩ বছরে কতজনের দণ্ড মাফ করেছেন তার তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার বেঞ্চ এ রুল জারি করেন। মন্ত্রীপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ৩৩ বছরে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমাপ্রাপ্তদের তালিকা প্রকাশ করতে গত বছরের ২৫ আগস্ট আইনি নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক। নোটিশে ১৫ দিনের মধ্যে তালিকা দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাতে সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
আইনজীবী ওমর ফারুক বলেন, রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে। রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় সাজাপ্রাপ্তদের দণ্ড মওকুফ করেন, দণ্ড মওকুফের মানদণ্ড কী, সেটা মানুষের জানা দরকার।
তিনি বলেন, ‘আমরা তালিকা চেয়ে না পেয়ে রিট করেছিলাম। তালিকা প্রকাশ না করা কেন বেআইনি ঘোষণা করা হবে না ও তালিকা প্রকাশ করতে কেন নির্দেশ দেওয়া হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD