
সময় ডেস্ক : ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি মুক্তির পর, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয়ের ব্যাপারে এবার কথা বলেছেন তার স্বামী, অভিনেতা-নির্মাতা, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ফারুকী বলেন, ‘প্রত্যেকেই তার প্রফেশনাল জীবনের ব্যাপারে স্বাধীন। আপনি কি মনে করেন যে, আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে, অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে তার অনুমতি নেব? আমি এমনটা মনে করি না। এটা তার প্রফেশন। সে সিদ্ধান্ত নিয়েছে, এবং সে নিজেই উত্তর দিতে পারবেন যে কেন, কোন পরিস্থিতিতে তাকে এটা করতে হয়েছে। এটা তার প্রফেশন, এতে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারিনি!’
প্রসঙ্গত, মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়, এবং এটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগাল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply