1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

লিস্টারেই ফিরছেন হামজা

Reporter
  • Updated Sunday, June 1, 2025
  • 155

সময় ডেস্ক : শেফিল্ড ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই ক্লাব ছাড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। ধারের মেয়াদ শেষে তিনি ফিরে যাচ্ছেন তার মূল ক্লাব লিস্টার সিটিতে।
ওয়েম্বলিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে শেফিল্ড ইউনাইটেড প্রথমার্ধে সান্ডারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ২-১ ব্যবধানে হেরে যায় হামজার দল। মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নশিপ শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থানে থাকলেও শেষের দিকে ছন্দ হারিয়ে ফেলে শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইউনাইটেড। ফলস্বরূপ আগামী মৌসুমেও চ্যাম্পিয়নশিপেই থাকছে শেফিল্ড।
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লিস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে যোগ দেন হামজা। ক্লাবটির হয়ে ১৯টি ম্যাচে মাঠে নামেন তিনি।২০১৫ সাল থেকে লিস্টার সিটির হয়ে ১৩১টি ম্যাচ খেলেছেন হামজা।
এ ছাড়া বার্টন আলবিয়ন ও ওয়াটফোর্ডের হয়েও ধারে খেলেছেন। ২০২১ সালে লিস্টারের হয়ে এফএ কাপ জেতেন এই মিডফিল্ডার। চলতি বছর তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যোগ দেন, এর আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন। ২০২৭ সাল পর্যন্ত লেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD