1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

আন্তর্জাতিক কোচ হতে চান মুশফিক-মাহমুদউল্লাহ

Reporter
  • Updated Monday, June 2, 2025
  • 107

সময় ডেস্ক : খেলার মাঠে বাংলাদেশের হয়ে এক যুগের বেশি সময় লড়েছেন। এবার মাঠের বাইরেও অবদান রাখতে চান দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের এই দুই সাবেক তারকা খেলোয়াড়ি জীবন শেষে আন্তর্জাতিক পর্যায়ে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
গতকাল রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে এই তথ্য জানান বিসিবি সভাপতি। বুলবুল জানান, বিসিবিতে যোগ দেওয়ার আগেই মুশফিক ও মাহমুদউল্লাহ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারা ভবিষ্যতে আন্তর্জাতিক কোচ হিসেবে কাজ করতে আগ্রহী।
তিনি বলেন, ‘আমি জানি না বলা ঠিক হবে কি না, তবে তারা (মুশফিক ও মাহমুদউল্লাহ) বিসিবিতে আমার দায়িত্ব গ্রহণের আগেই যোগাযোগ করেছিলেন। তারা কোচ হতে চান। এজন্য আমরা বিসিবির পক্ষ থেকে একটি কোচিং শিক্ষা কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছি।’
এসময় সাবেক ক্রিকেটারদের অবদান এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বুলবুল। তিনি বলেন, ‘নান্নু ভাই, আকরাম, লিপু ভাই, বাশার-এরা সবাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তারা মাঠ, উইকেট, ড্রেসিং রুম সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানেন। এই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।’
তবে কেবল খেলোয়াড় হিসেবে সফল হলেই যে কেউ ভালো কোচ কিংবা প্রশাসক হবেন, এ ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। ‘সফল কোচ হতে হলে যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণের বিকল্প নেই। এজন্য বিসিবির পক্ষ থেকে আমরা পরিকল্পিতভাবে এগোতে চাই,’ বলেন বুলবুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD