1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
April 27, 2026, 3:25 pm

বাহুবলে রশিদপুর বাজারে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

বাহুবল প্রতিনিধি
  • Updated Thursday, March 5, 2026
  • 68

বাহুবল উপজেলার রশিদপুর বাজারে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন-এর রশিদপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল আলী বাগালের ছেলে মোঃ বিল্লাল মিয়ার ৫টি গরু মখন মিয়ার বাগানে উঠে ক্ষতিসাধন করে। এ সময় মখন মিয়া বাগানের চৌকিদার দিয়ে ৫টি গরু সুন্দ্রাটিকি গ্রামের শফিক মিয়ার খোঁয়াড়ে দিয়ে দেন। কিন্তু গরুর মালিক আব্দুল আলী বাগাল ও তার ছেলে মোঃ বিল্লাল মিয়া বিকাল প্রায় ৩টার দিকে শফিক মিয়ার খোঁয়াড়ের তালা ভেঙে জোরপূর্বক গরুগুলো নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শফিক মিয়া ও আব্দুল আলী বাগালের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রশিদপুর বাজারে আব্দুল আলী বাগাল ও তার লোকজন আবিদ মিয়া ও শফিক মিয়ার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এতে আবিদ মিয়া ও শফিক মিয়াসহ ৫ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এ ঘটনায় সুন্দ্রাটিকি গ্রামে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কামাইছড়া পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD