
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে আন্দোলন নিয়ে বানিয়াচং সিএনজি অটোরিক্সা ও অটোট্যাম্পু শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৯৭৯) এর সাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি বানিয়াচং উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় বানিয়াচং প্রেসক্লাবে সিপিবি নেতা ও প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন সিপিবি নেতা হাফেজ মোহাম্মদ আলী, আতাউর রহমান, সিএনজি অটোরিক্সা ও অটোট্যাম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক সাজিরুল ইসলাম, সাবেক সভাপতি কামরুল ইসলাম বাবলু, শ্রমিক নেতা তোতা মিয়া প্রমূখ। মতবিনিময় সভায় শ্রমিক নেতৃবৃন্দ সড়ক সংস্কারের দাবীতে যেকোন কর্মসূচীর ডাক দেয়া হলে তা সফলে বৃহত্তর শ্রমিকসমাজের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে সিপিবি নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply