1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

মাধবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে হাইওয়ে ইনকে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter
  • Updated Wednesday, November 28, 2018
  • 621

নিজস্ব প্রতিনিধি :: মাধবপুররে আন্দিউরায় মহাসড়কের পাশের হাইওয়ে ইন কমপ্লেক্সের চকলেট শপ ও পানবিতানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়। একাধিক অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক নিজে ক্রেতা সেঁজে হাইওয়ে ইন কমপ্লেক্সের চকলেট শপ ও পানবিতান থেকে পণ্য ক্রয় করতে গেলে প্রতিটি পণ্যে নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা করে বেশি রাখা হয়। এ সময় ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা অনুসারে দুইটি চকলেট শপ ও একটি পান বিতানকে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগেও অতিরিক্ত মূল্য আদায় ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং পঁচা বাসি খাবার বিক্রির দায়ে অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে একধিকবার মোটা অংকের জরিমনা করা হয়েছিল। একই দিনে মাধবপুর বাজার এলাকায় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও ঢাকনাবিহীন খাবার বিক্রির দায়ে ভাই ভাই সুইটসকে ২ হাজার টাকা এবং বাধন রেস্টুরেন্টকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই নিজামের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD