1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:41 pm

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ যুবকের মৃত্যু

Reporter
  • Updated Wednesday, November 3, 2021
  • 279

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডোবা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাহুল তালুকদার (২৯) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় দুই স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় পান্না আক্তার (১৬) ও রিপন (২৫) নামের দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত সোনিয়া আক্তার (১৩) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মাঝে আহত পান্নার অবস্থা আশংকাজনক। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাহুল তালুকদার হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সাত্তর তালুকদারের পুত্র। আহত পান্না আক্তার বানিয়াচং উপজেলার নন্দিপাড়া গ্রামের কদ্দুস মিয়া ও সোনিয়া একই গ্রামের আখলাছ মিয়ার কন্যা। নিহত রাহুল তালুকদার আহতদের খালাতো ভাই। জানা যায়, প্রাইভেটকারযোগে বানিয়াচং উপজেলার মেধাবিকাশ স্কুলের দুই ছাত্রী পান্না আর সোনিয়া তার ভাইদের সাথে একই উপজেলার ভবানীপুর এলাকার রিসোর্টে ঘুরতে আসে। ঘুরাফেরা শেষে দুপুরের খাবারের জন্য হবিগঞ্জ শহরের একটি রেষ্টুরেন্টে আসে। এরপর তাদেরকে বাড়ি পৌঁছে দিতে নিহত রাহুল ও আহত রিপন বানিয়াচংয়ে যায়। পথে কালারডোবা নামক স্থানে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষনা করেন। আশংকাজনক অবস্থায় পান্না আর রিপনকে সিলেট প্রেরণ করা হয়। অপর আহত সোনিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর গাড়িটি উদ্ধার করে। এ সময় দুই ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। হবিগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) নাজমুল হক কামাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দূর্ঘটনার কারন খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD