1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:38 am

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩১ বছর পূর্তি অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, October 6, 2024
  • 114

‘নাটক হোক শৃংখলিত মানুষের মুক্তির গান’ এই শ্লোগানে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর ৩১ বছর ধরে সুনাম ও সফলতার সহিত নাট্য ও সাংস্কৃতিক আন্দোলন করে যাচ্ছে। সংগঠনটি দেশের গন্ডিপেরিয়ে ২০১৮ সালে আর্ন্তজাতিক পরিমন্ডলে অর্থাৎ ভারতে হাওড়া জেলার বালীতে নাটক প্রদর্শন করে প্রশংসা অর্জন করেছে।
শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দেশ মঞ্চে সংগঠনটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আয়োজনে ছিল শিশু-কিশোরদের পরিবেশনা, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, আলোচনা ও জন্মদিনের কেক কাটা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই। সাংস্কৃতিক কর্মী কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য জিতু আহমেদ মাখন, মোঃ মুখলিছুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক কিতাব আলী শাহিন ও প্রবাসী স্বজন আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে সংগঠনে সিনিয়র নেতৃবৃন্দ শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং সকলকে সংগঠনের পক্ষ থেকে মিষ্টিমুখ করান।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক হারুন সাঁই বলেন- ৩১ বছরে সংগঠন অনেক কিছু পেয়েছে। সংগঠন যাদের চিরদিনের মতো হারিয়েছে এই ক্ষতি অপূরণীয়। এই মঞ্চে দাড়িয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, চাকুরীজিবী, প্রবাসী ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের এই কর্তাব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD