Title :
নবীগঞ্জে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নবীগঞ্জ পৌরসভার কোটি টাকার যানবাহন নবীগঞ্জে শাহ এ.এম.এস কিবরিয়া এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান মাধবপুর-গালিমপুর মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন-এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে নিবন্ধন ও এমবিবিএস পাস ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার

মাধবপুরে প্রধান শিক্ষক ওদপ্তরী নিচ্ছেন বার্ষিক পরীক্ষা

  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

মাধবপুর উপজেলার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের কর্মসূচির কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সরেজমিন দেখা যায়, অনেক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়ভাবে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।
তবে একই সময়ে কিছু বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও দপ্তরীকে নিয়ে ভেতরে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে দেখা গেছে। এতে অনেকেই প্রশ্ন তুলছেন, বাস্তবে কি সত্যিকারের ‘শাটডাউন’ চলছে, নাকি শুধু প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ফটকে তালা ঝোলানো হচ্ছে।
সহকারী শিক্ষকরা জানান, ১১তম গ্রেডসহ তিন দফা ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের তালাবদ্ধ কর্মসূচি চলবে। তারা অভিযোগ করেন, সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন না করায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, “সহকারী শিক্ষকরা কর্মসূচিতে থাকায় বিদ্যালয়ের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তবে তাদের দাবিগুলো যুক্তিযুক্ত।”
অন্যদিকে কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সহকারী শিক্ষকরা কর্মসূচিতে থাকলেও তিনি দপ্তরীকে নিয়ে পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করছেন।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. জাকিরুল হাসান বলেন, “বিদ্যালয় তালাবদ্ধ থাকায় পরীক্ষাসহ সব কার্যক্রমে বিঘ্ন ঘটছে। প্রধান শিক্ষক ও দপ্তরীকে নিয়ে পরীক্ষা চলছে। অভিভাবকদের অনেকে সহযোগিতা করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত সমাধান হবে বলে আশা করি।”
হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম জানান, তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মাধবপুরের কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Site Customized By NewsTech.Com