1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:23 am

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিক মামুনুর

Reporter
  • Updated Saturday, October 20, 2018
  • 758

জুয়েল চৌধুরী :: জাতীয় অর্থনীতির হবিগঞ্জ প্রতিনিধি শাহ মামুনুর রহমান (৩৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে। তার অভিযোগ টমটম চাপা দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিল দুর্বৃত্তরা। তবে সে অল্পের জন্য বেচে গেছে। মামুনুর রহমান লামাপইল গ্রামের শাহ গাজিউর রহমানের পুত্র। গত বুধবার রাত ৮টায় কাজকর্ম শেষে বাজার সওদা নিয়ে টমটম যোগে বাড়ি ফেরার পথে এড়ালিয়া স্কুলের নিকট পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মামুন টমটমের নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। টমটম চালক পইল ফকির বাড়ির রাজিব মিয়া পালিয়ে যায়। আহত মামুন জানায় এ নিয়ে ৩ বার একই স্থানে টমটম দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD