1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:02 am

এত উন্নয়ন সম্ভব হয়েছে নৌকায় ভোট দেয়ার কারণে -এমপি আবু জাহির

Reporter
  • Updated Sunday, November 4, 2018
  • 809

শায়েস্তাগঞ্জে মহিলা আওয়ামী লীগের সম্মেলনে উন্নয়নের জয়গান

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ শায়েস্তাগঞ্জ পৌর শাখার সম্মেলন গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ২ সহ¯্রাধিক নারী উপস্থিতি অনুষ্ঠিত সম্মেলনে ছিল ব্যাপক-উৎসাহ আর উদ্দীপনা। নৌকা প্রতীক এবং শ্লোগানে শ্লোগানে মুখড়িত হয় সম্মেলন স্থল এবং আশপাশের এলাকা। উপস্থিত সকলের মুখে মুখে ছিল উন্নয়নের জয়গান। বক্তারা বলেন, বিগত ১০ বছরে বর্তমান সরকার দেশে উন্নয়নের জোয়াড় বইয়ে দিয়েছে। হবিগঞ্জ সদর, লাখাই এবং শায়েস্তাগঞ্জে এড. আবু জাহির এমপি যে উন্নয়ন সম্পাদন করেছেন তা অতীতে কোন সরকারের আমলে সম্ভব হয়নি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নারীরা। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপি বলেন, বাংলাদেশ আজ ডিজিটাল। আওয়ামী লীগ সরকার প্রতি উপজেলায় ব্রডব্যান্ড এবং ইন্টারনেট সার্ভিস চালু করেছে। আজকে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উপৎক্ষেপণ করে মহাকাশ জয় করেছি। আজ সবার হাতে হাতে মোবাইল। এটি বিএনপির সময় ছিলো না। কারাণ তাদের আমলে একটি মোবাইল বিক্রি হতো ১ লক্ষ টাকায়। বর্তমান আওয়ামী লীগ সরকার সর্বনি¤œ ৮শ’ টাকা পর্যন্ত মোবাইলের দাম নিয়ে এসেছে। সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. পারভীন আক্তার। পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক ছাবেরা সুলতানা হ্যাপীর সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিদের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জমিলা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আলেয়া জাহির, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আঃ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ উজ্জামান মাসুদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মুজিবুুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর সৈকত, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমত আরা বেগম, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, শায়েস্তাগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, নুসরাত ফাতেমা রিমা, রোকেয়া আক্তার, আইরিন বেগম, সানজিদা আক্তার শিমা প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে ছাবেরা সুলতানা হ্যাপী সভাপতি এবং আছমা আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক করে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD