1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

খান্দুরা সাঈয়্যেদিয়া দরবার শরীফে ৯২ তম বার্ষিক পবিত্র ওরস ৪ঠা ফেব্রুয়ারী

Reporter
  • Updated Thursday, January 31, 2019
  • 804

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :: মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সীমান্তবর্তী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছাপরতলা ইউনিয়নের অর্ন্তভূক্ত ঐতিহ্যবাহী খান্দুরা (উত্তর হাবেলী) সাঈয়্যেদিয়া দরবার শরীফে প্রতিবছরে ন্যায় এবারো কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাজ সজ্জা ভাবে আওলাদে রাসুল হযরত সৈয়দ নজিবুল হোসেন (রহ:) ওরফে জলফু মিয়া স্বারণে ৪ঠা ফেব্রæয়ারী ২২শে মাঘ সোমবার দিন ব্যাপী ৯২ তম বার্ষিক পবিত্রওরস অনুষ্ঠিত হবে। দরবার শরীফের সভাপতি পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক জানান, প্রতি বছর পবিত্র ওরস শুরু হওয়ার প্রথমে দরবার শরীফে গিলাফ ছড়ানো ও গোসল করানোর পর সারা দিন কোরআন খতম, জিয়ারত, জিকির আসকার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ১২টা ১মিনিটে পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক সাহেব, গদ্দীনিশিনপীর বড় হুজুর সৈয়দ মুজিবুল হোসেন লিটন ও ছোটহুজুর সৈয়দ আশরাফুল হোসেন জনি সমন্বয়ে দরবার শরীফে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক পবিত্র ওরস সমাপ্ত হবে। উক্ত বার্ষিক পবিত্র ওরসে আসার জন্য আশেকান ভক্ত ও মুরিদানদেরকে দাওয়াত জানিয়েছেন সাঈয়্যেদিয়া দরবারশরীফের সভাপতি পীরজাদা সৈয়দ রফিকুল হোসেন রফিক ও ছোট হুজুর সৈয়দ আশরাফুল হোসেন জনি। প্রয়োজনে : ০১৭৫৮-৪২১২৫৬, ০১৭৭২-৭৬৯৯৪৩ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD