1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:50 am

বাহুবল মডেল থানার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, February 24, 2019
  • 585
গান গেয়ে মঞ্চ মাতালেন এসপি মোহাম্মদ উল্লাহ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত মঞ্চে গানে গানে দর্শক মাতালেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম (বার)। গতকাল শনিবার উপজেলার আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মনোরম পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে তিনি গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেন। এছাড়াও বনভোজনকে ঘিরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। পুলিশ ও পুলিশ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজনে ছিল ফুটবল ম্যাচসহ নানা রকম খেলাধুলা। দিনশেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী উটিয়াং টং পেয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD