
সংবাদদাতা ॥ বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। নতুন করে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। বিদ্যালয়কে আধুনিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি মাধবপুরের কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানের সময় উপরোক্ত কথা গুলো বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। মুক্তিযোদ্ধা সুকোমল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply