1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

লাখাইয়ে করাব ইউপি বিএনপির কমিটি গঠন

Reporter
  • Updated Wednesday, January 1, 2020
  • 433

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন বিএনপির কমিটি গঠন। করাব ইউনিয়ন বিএনপির আহবায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোতালিব খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায় ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী ও এড. হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এস এম বজলুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেল এ চৌধুরী, জেলা বিএনপির সদস্য এডঃ শামছুল ইসলাম, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম কাউছার। সম্মেলনে বক্তব্য রাখেন লাখাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল ভূইয়া, এডঃ আয়াতুল ইসলাম, এম. শামছুদ্দিন, শেখ ফরিদ আহমেদ মেম্বার, সদস্য ড. এম আখতার আহাদ চৌধুরী (স্বপন), সাবেক ভাইস চেয়ারম্যান এস আর তালুকদার শাহীনুর, তাজুল ইসলাম মোল্লা, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, ডাঃ তাফাজ্জুল হক, লাখাই উপজেলা যুবদল আহ্বায়ক শাহ আলম গোলাপ, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান সাচ্চু, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তাউছ মিয়া, মাহমুদুল হাসান, মাহবুবুল আলম মালু, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাবাল, জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক ছাত্রনেতা ফজলে রাব্বি, ছাত্রনেতা নেছার আহমেদ, ছাত্রনেতা মিয়া মোঃ লায়েছ, সোহাগ চৌধুরী মানিক, মোঃ সুহেল মিয়া, ছাত্রনেতা মোঃ আজম প্রমুখ। সম্মেলন বাবুল আহমেদকে সভাপতি, আলহাজ্ব মোঃ ফারুক আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মহিবুল হাসানকে সাধারণ সম্পাদক, মোঃ আজিজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ নুর মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে করাব ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD