1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:41 am

২৪ ঘন্টায় প্রাণ গেলো ৪১ জনের ॥ শনাক্ত ৩০৫৭ জন

Reporter
  • Updated Wednesday, July 22, 2020
  • 385

সময় ডেস্ক ॥ দেশজুড়ে ২৪ ঘন্টায় আরো ৩ হাজার ৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫১০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪১ জন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭০৯ জনে। গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা তিনি জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৯৮ টি। গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD