1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

শাহরুখের সঙ্গে কী বিষয়ে কথা হয়, জানালেন সাকিব

Reporter
  • Updated Friday, April 2, 2021
  • 377

সময় ডেস্ক ॥ বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে দারুণ সখ্য রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) দীর্ঘদিন খেলেছেন সাকিব। সেই সূত্র ধরেই শাহরুখের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সাকিবের। প্রায়ই কথা হয় দুজনের। শাহরুখের সঙ্গে কী কী বিষয়ে কথা হয় সাকিবের, তা জানতে কৌতূহলী ক্রিকেট ও সিনেপ্রেমীরা। জবাবে সাকিব বিস্মিত করলেন সবাইকে। ক্রিকেট নিয়ে নাকি কোনো কথাই হয় না শাহরুখের সঙ্গে তার। দুইজনের আলোচনায় কখনই ক্রিকেট ঠাঁই পায় না। সাকিব বললেন, কখনই ক্রিকেট নিয়ে আমার সঙ্গে কথা বলেন না শাহরুখ খান। সব সময় পরিবার নিয়ে কথা হয়। পরিবারকে কীভাবে খুশি রাখতে পারি এসব নিয়ে। মানুষ হিসেবে আমাকে কী করতে হবে। কীভাবে আরও ভালো মানুষ হওয়া যাবে- এসব নিয়েই নানা উৎসাহমূলক আলোচনা করেন তিনি। শাহরুখের প্রশংসায় এই বাংলাদেশি অলরাউন্ডার আরও বলেন, তিনি অনেক অভিজ্ঞতাসম্পন্ন মানুষ। তিনি তার ভাবনাগুলো আমার সঙ্গে ভাগাভাগি করেন। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার সঙ্গে আমার যখনই দেখা হয়, প্রতিবারই মনে হয় আন্তরিক এবং বিনয়ী একজন মানুষ তিনি। প্রসঙ্গত, শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স দিয়েই আইপিএলে হাতেখড়ি সাকিবের। মাঝপথে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ১৪তম আসরে ফিরেছেন কেকেআর শিবিরে। আইপিএল খেলতে এ মুহূর্তে ভারতেই অবস্থান করছেন সাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD